সাতক্ষীরা সদরের আগরদাড়ীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কদমতলা-বৈকারি সড়কের আগরদাড়ী মাদ্রাসার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বৈকারি গ্রামের হাফিজুর রহমান বুলু (৬৫) ও তার পুত্র আবদুল আজিজ (২৫)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বৈকারি এলাকার হাফিজুর রহমান বুলু ও তার পুত্র আবদুল আজিজ মোটরসাইকেল যোগে ঢাকা থেকে নিজের বাড়ি বৈকারি যাচ্ছিলেন। কদমতলা-বৈকারি সড়কের আগরদাড়ী মাদ্রাসার সামনে পৌছালে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিতা-পুত্র নিহত হয়। দুর্ঘটনাকবলিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।