৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রজ্ঞাপনজারি করা হয়েছে। প্রজ্ঞাপনজারি প্রজ্ঞানে উল্লেখ্য করা হয়েছে, রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের ভোট গ্রহণ ৫ জুন অনুষ্ঠিত হবে।
জানা যায়, ২৪ এপ্রিল রাজশাহী জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রে ও রিটানিং কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রজ্ঞাপনজারি করেন।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোট গ্রহন ৫ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ মে, যাচাই-বাছাই ১২ মে, আপিল ১৩-১৫ মে, আপিল নিস্পত্তি ১৬-১৬ মে, প্রার্থীতা প্রত্যাহার ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে।