নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ঠিকাদার সমিতি গঠন করা হয়েছে। ২৭ মার্চ সংগঠনের সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর কার্যালয়ে সকলের উপস্থিতিতে ওই কমিটি গঠন করা হয়। ১৩ সদস্যের কমিটির সভাপতি হলেন মোঃ আব্দুস সবুর আলম, সহসভাপতি যথাক্রমে মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোকছেদুল হক ও মোঃ ছালেহ উদ্দিন। সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা,সহ সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম মুকুল,সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন টেক্কা,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল হক আমিন,দপ্তর সম্পাদক মোঃ সাদেকুজ্জামান মানিক,প্রচার সম্পাদক মোঃ মোখলেছুর রহমান হেলাল। কার্যকরী সদস্য হলেন যথাক্রমে মোঃ মজিবর রহমান, মোঃ আবু সায়েম ও মোঃ আব্দুর রউফ। এ সময় নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুস সবুর আলম বলেন, এ কমিটি হবে জবাব দিহিতামুলক। এ কমিটির মাধ্যমে আমরা ভাল কিছু করতে চাই। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা ও তা সমাধানের চেষ্ঠা করতে চাই। অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা।