জেলার উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরেছে। এনিয়ে যেকোন সময় বড়ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে। ইতোমধ্যে একপক্ষ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আভিযোগ দায়ের করেছেন।
শনিবার সকালে ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্ধিতাকারী ওয়ালিউল ইসলাম মল্লিকের দায়ের করা লিখিত আভিযোগে জানা গেছে, গত ২৭ মার্চ বিকেলে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদের জন্য নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এসময় তার অপর প্রতিদ্বন্ধি প্রার্থী ও বর্তমান সভাপতি মোঃ সরোয়ার হোসেনের পক্ষে তিনটি এবং তার (ওয়ালিউল) পক্ষে তিনটি ভোট পরে। একপর্যায়ে শিক্ষক প্রতিনিধির একটি ভোট তাকে (ওয়ালিউল) দেওয়া হয়। এতে তিনি বিজয়ী হলেও সভাস্থলে বর্তমান সভাপতির পক্ষে বহিরাগতরা উপস্থিত হয়ে উত্তেজনার সৃষ্টি করলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন কমিটি ঘোষনা না করে সভাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদ হোসেন বলেন, স্থানীয়ভাবে সমস্যা হওয়ার কারনে উপজেলা নিবার্হী অফিসারের সাথে আলোচনা করে আমি নির্বাচন স্থগিত করেছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখওয়াত হোসেন বলেন, দুইপক্ষ মুখোমুখি অবস্থানের কারনে সভাপতি পদের নির্বাচন স্থগিত রয়েছে। কমিটি গঠনের প্রক্রিয়া অনুযায়ী আগামি ২/১ দিনের মধ্যে কমিটি গঠণ করার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।