শহিদ মিনারের বেদিতে পুস্পার্ঘ্য অর্পণসহ নানান কর্মসূচীর মধ্যদিয়ে জেলার গৌরনদীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী পদমর্যাদায় থাকা আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়াসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনতা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার সকালে জেলার মধ্যে সর্ববৃহত প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে গৌরনদীর শতবর্ষী ঐতিহ্যবাহী মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু এবং স্কুলের প্রধানশিক্ষক প্রনয় কান্তি অধিকারীর নেতৃত্বে বিদ্যালয়ের সহ¯্রাধিক ছাত্র-ছাত্রীরা ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া এলাকার প্রভাত ফেরির র্যালিতে অংশগ্রহণ করেন।