ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবদুল করিম সরদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। করিম সরদার পূর্ব জয়শ্রী গ্রামের মৃত চেরাগআলী সরদারের ছেলে।
রোববার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, ওইদিন বিকেলে করিম সরদার রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল এসে পিছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত করিম সরদারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উজিরপুর ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।