নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তানগর দরগা বাড়ি জামে মসজিদ ও দারুসালাম ক্বওমী ইসলামীয়া মাদ্রাসা এবং এতিম খানার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার মসজিদ মাঠে বিকাল ৩টা থেকে মসজিদ কমিটির সভাপতি রফিকুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক বক্তা মাওলানা মুফতী আলী হাসান ওসামা, মাওলারা ইউসুফ কাশেমী, মাওলানা মুফতী আবদুল মালেক সমাজী, মাওলানা গোলাম মাওলা। উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সহসভাপতি নুরনবী দুনু, বদরুল আলম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মানিক, যুগ্ম সম্পাদক আবুল কালাম বুতু, কোষাধক্ষ্য মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি মোঃ ইউনুস, সাধারণ সস্পাদক মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক ইব্রাহিম রাজু, কোষাধক্ষ্য আমিরুল ইসলাম বাবু, সদস্য হৃদয়, রেজা রাপি ৬নং ওয়ার্ড মেম্বার বেলায়েত হোসে, সাবেক মেম্বার সফি উল্লাহ সেলিম প্রমুখ। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি এবং কল্যানের লক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।