জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামে ভয়াবহ অগ্নিকা-ে রাহাত মিয়া নামের এক ব্যবসায়ীর বসতঘর সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি আগুনে সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।