চাঁদপুর জেলায় জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪৩০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁদপুর শুভগোলা একাডেমিতে 'মাছে-ভাতে বাঙালি, ঐতিহ্যমণ্ডিত পিঠাপুলি, রন্ধন আর পিঠার বাহারে, শিল্পী আছে ঘরে ঘরে' প্রতিপাদ্যে এ আয়োজন হয়।
পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, জেলা কালচারাল অফিসার দিতি সাহা সহ সংশ্লিষ্ট অংশীজন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাঙালির খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম উপাদান পিঠা। পিঠা পুলি বাংলাদেশের দীর্ঘকালের পরিচয় বহন করে। অঞ্চলভিত্তিক বিশেষায়িত ও লুপ্তপ্রায় পিঠা শিল্পকে তুলে আনার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।