যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সভা শুক্রবার সকালে প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজের সঞ্চালনা সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সুনীল দাস, দৈনিক নওয়াপাড়া প্রকাশক-সম্পাদক ইঞ্জিনিয়ার সাজিদ হোসেন সুপ্ত, ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য-প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হিরা, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন ও রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য খায়রুল বাসার, গাজী রেজাউল করিম, মল্লিক খলিলুর রহমান, আক্তারুজ্জামান, ইঞ্জিনিয়ার শওকত হোসেন বেগ, শেখ আসাদুল্লাহ আসাদ, ইমন হাসান, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু। সাধারণ সভায় ২০২২-২৩ বছরের আয়-ব্যয় হিসাব অনুমোদন করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের সহযোগি সদস্যদের অংশগ্রহণ করেন। শেষে প্রেসক্লাবের প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামানায় বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘটে।