রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলের জালে ১৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ১১ হাজার টাকা। উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে মঙ্গলবার সকাল ১১ টায় দিকে এই মাছটি পেয়েছেন। মাছটি চুক্তিমূল্যে কিনেন চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক তানভীর আহম্মেদ। এ বিষয়ে কালিদাসখালী চরের জেলে হাসিনুর মন্ডল বলেন, অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যায়। পদ্মার অদূরে সকালে মাছটি ধরা পড়ে। পরে চুক্তিমূল্যে বিক্রি হয়। চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক তানভীর আহম্মেদ বলেন, পদ্মা নদীর ধরা পড়া মাছটি ক্রয় করেছি। আমার বাড়ি পাবনার ঈশ্বরর্দী উপজেলার দাশুড়িয়া। চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য বাড়ি থেকে অনেক দিন থেকে বলে আসছিল। ভা¹েক্রমে পেয়ে গেলাম। চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান জানান, এ বছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন। উচ্চমূল্যে বিক্রিও করছেন। বর্তমানে পদ্মানদী মনে হচ্ছে মাছের অভয়াশ্রাম।