রাজশাহীর তানোর ভিক্ষুকদের মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকাল পাঁচটার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে গরু ও ছাগল তুলে দেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী পক্ষে এসব গরু ও ছাগল বিতরণ করা হয়।