রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কিন্তু, তিনি আশা করেন যে অর্থনীতি এখন থেকে দেশের কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে পূর্বাচলে বঙ্গবন্ধু চীন-বাংলাদেশ মৈত্রী ও প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) ভাষণ দেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন। তার বক্তব্য শেষে শেখ হাসিনা ২৮তম ঢাকা আন্তর্জাতিক মেলা (ডিআইটিএফ) ২০২৪ এর উদ্বোধন ঘোষণা করেন।
মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারতসহ একাধিক দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
কোভিডকালীন অন্যান্য দেশের তুলনায় দেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড অতিমারি চলাকালীন অন্যান্য দেশের মানুষ যেখানে বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেখানে বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান ছিল।’
ক্রয়ক্ষমতা বাড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার।’
হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা
নারীদের কর্মসংস্থান বাড়ানো ও তাদের স্বাবলম্বী করার কথা উল্লেখ করে হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। বাড়িতে ও সমাজে তাদের একটা জায়গা (অবস্থান) তৈরি হবে। নারীদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য আমি এবার এই ‘২৪ সালে হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি।’