নওগাঁর মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিবস পালিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট এতে সভাপতিত্ব করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কাজী সাঈদ টিটো, প্রচার সম্পাদক আমিন ইসলাম, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, উপজেলা মহিলা দলের সভাপতি ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আবদুস সোবহান, সদস্য চঞ্চল রহমান, খাইরুল ইসলাম, ইখতিয়ার উদ্দিন দুরন্ত, এরশাদ আলী, বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ আলী, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমতাজ হোসেন, উত্তরগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য মোস্তাকিন রহমান, সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম মিলন, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা হানিফ মন্ডল প্রমুখ।