সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভিকুমার দে (২২)নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা দুই আরোহী। নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দে’র ছেলে ও তালা সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি পড়াশুনার পাশাপাশি পাটকেলঘাটা বাজারের জনৈক মোহনলাল ডাক্তারের হোমিওপ্যাথিক ফার্মেসিতে কাজ করতেন বলে জানা গেছে। আহতরা হলেন-কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। আহতরা বর্তামানে সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। প্রতক্ষদর্শী কুমিরা ইউপি সদস্য মফিদুল ইসলাম ও খলিষখালী এলাকার প্রবীর মল্লিক জানান, রোববার বেলা ২টার দিকে তিন বন্ধু ইয়ামা এফজেড মোটরসাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ভৈরবনগর এলাকায় পৌছুলে একটি বাইসাইকেল রাস্তাপার হতে থাকলে মুুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় অভি। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা পাঠায়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।