নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৫লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। রোববার (১৪ জানুয়ারী) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ৫নং অর্জুনতলা ইউপির বাতাকান্দি পশ্চিপাড়া গ্রামের দরবেশেরহাট বাজার সংলগ্ন মেহের আলী ব্যাপারী বাড়ীর নুরুল ইসলাম ও ফাতেমার বসতঘরে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে সেনবাগ উপজেলা ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে নুরুল ইসলাম ও ফাতেমার বসতঘরটি পুড়ে সম্পূন্ন ভস্মিভূত হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম ও ফায়ার সার্ভিসের স্টেশনম্যান সাব্বির হোসেন।