দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে মাঠে সরিষার ফুলে ফুলে ভোরে গেছে বিশাল এলাকা। সরিষার ভাল ফলন আশা করছেন উপজেলার কৃষকেরা। ইতোমধ্যে কৃষকেরা সরিষার ফুলে ফুলে ভরে যাওয়ায় রঙ্গিন স্বপ্ন দেখছেন। গতকাল কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে মাঠে মাঠে সরিষার হলুদ ফুলে ফুলে ভরে গেছে গোট মাঠ। এদিকে মৌ চাষীরা সরিষার ক্ষেত্র থেকে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি রবি মৌসমে উপজেলায় সরিষার লক্ষমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৮ শত ৮৫ হেক্টর তা অতিক্রম করে ১৮ হাজার ৯০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উপজেলা কৃষি বিভাগ চলতি মৌসুমে ৪ হাজার কৃষককে প্রনোদনা হিসেবে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি সার বিনামূল্যে কৃষকদের দিয়েছেন। কাহারোল উপজেলার বলরামপুর গ্রামের কৃষক মোঃ শাহাজান আলী ৫০ শতক জমিতে এবার তিনি বারি-১৭ জাতের সরিষা আবাদ করেছেন। বর্তমানে গাছ গুলো খুবই ভাল হয়েছে, ভাল ফলনের আশা করছেন। একই উপজেলার বগদইড় গ্রামের কৃষক হরিশ চন্দ্র রায় জানান এবার ৩৩ শতক জমিতে সরিষা চাষ করেছে ভাল ফলনের আশা করছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষি বিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, সরিষা আবাদের জন্য কৃষকদের বিনামূল্যে বিভিন্ন উপকরন দেওয়া হয়েছে। কৃষি বিভাগ সরিষা চাষের জন্য কৃষকদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন।