বাংলাদেশ ব্যাংকের বরিশালের স্টাফ বাসে শনিবার দিবাগত মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের সামনে বাসটি রাখা ছিল।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন বলেন, রাত ১১টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে অল্প সময়ের চেষ্টায় দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না জানিয়ে তিনি বলেন, বাসের সব সিট পুড়ে গেছে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, ঘটনার তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।