১১৬ বছরের বৃদ্ধা হায়াতুন নেছা তার ছেলের কোলে চড়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন। অবশেষে নিজেই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। এমনই এক দৃশ্য দেখা গেছে বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে।
এরপূর্বে রোববার সকাল আটটা থেকে শীতকে উপেক্ষা করে বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা গেছে ভোটারদের উপচে পরা ভির। নতুন ভোটারদের পাশাপাশি ভোট কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন সকল বয়সের নারী-পুরুষরা। সকাল আটটায় এ আসনের নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ আগৈলঝাড়ার সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে তার প্রদান করেছেন। এছাড়াও জাপা ও এনপিপি’র প্রার্থীরা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। উভয়প্রার্থী ভোটের শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। তবে জাপা ও এনপিপি’র প্রার্থীরা নির্বাচনী এলাকার অধিকাংশ ভোট কেন্দ্রে তাদের পক্ষে নির্বাচনী এজেন্ট দিতে পারেননি।