রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পতিচড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। স্থানীয়রা জানান, বিএনপির ভোট বর্জনের লিফলেট বিতরণকালে পতিœচড়া বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপির চার-পাঁচজন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শরিফুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে। পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।