আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে স্কুল ক্যাম্পাস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ মহিত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রভাষক আজমল হায়দার, সিনি: শিক্ষক খান সালামত হোসেন, প্রভাষক আঃ মজিদ, সিনি: শিক্ষক মনোতোষ কুমার বসাক, মৌলভী শিক্ষক আঃ ওহাব, স্বপন কুমার দাশ, সুজন কুমার মন্ডলসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৮ম শ্রেণির ১৫১ জন ও ৯ম শ্রেণির ১৪৮ জন শিক্ষার্থীর পরীক্ষার ফল ঘোষণা করা হয়। স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর (৮৮%) পেয়েছে ৮ম শ্রেণির ছাত্রী সিরাজুম্মনীরা এবং দ্বিতীয় সর্বোচ্চ নম্বর (৮৫%) পেয়েছে একই শ্রেণির রাফিয়া সুলতানা।