সাতক্ষীরার কলারোয়ায় এক এনজিও নারী কর্মীকে হাতুড়ি পিটা করে তার কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত ওই নারী গুরুত্বর জখম অবস্থায় কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে-সোমবার (২৫ডিসেম্বর) বেলা ৩টার দিকে কলারোয়া পৌর সদরের মুরারীকাটি পালপাড়া মোড়ে। সে ওই গ্রামের মৃত আঃ সাত্তারের মেয়ে। ঘটনার বিবরণে ও আহত এনজিও নারী চম্পা খাতুন (২৫) মঙ্গলবার (২৬ডিসেম্বর) বিকেলে জানান-তিনি তার গ্রামের বাড়ী মুরারিকাটি থেকে কলারোয়া বাজারে ছিটকাপড় কেনার জন্য আসছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌছালে পূর্বে থেকে ওৎপেতে থাকা পৌর সদরের গদখালী গ্রামের সুরাইয়া খাতুন, ছন্দা খাতুন, ঝর্ণা খাতুন সহ ৬/৭জন দলবদ্ধ হয়ে লোহার রড ও হাতুড়ি নিয়ে এলোপাতাড়ী ভাবে হামলা করে। তাদের হামলায় এনজিও কর্মী চম্পার পা ভেঙ্গে রক্তাক্ত জখম হয়। এ ছাড়া তারা হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে জখম করে। তার ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের চেইন নিয়ে তারা দ্রুত ভ্যান যোগে পালিয়ে। পূর্বশত্রুতার জের ধরে এই হামলা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখার সময় কলারোয়া থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছিলো বলে তার ভাই জুলফিকার রহমান সাংবাদিকদের জানিয়েছেন।