কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ১যুগ ধরে পলাতক আসামীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছেন। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ২০/১২ (লালমনি) সংক্রান্ত দস্যুতা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক যুগ ধরে আত্মগোপন করে পালিয়ে থাকা উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ী পাঙ্গা বিশবাড়ি গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে হামিদুল ইসলাম শনিবার(২৩ ডিসেম্বর) দিবাগত রাতে রাজারহাট উপজেলার একতা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। রোববার (২৪ ডিসেম্বর) সকালে পুলিশ গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করেছে। সোপর্দকৃত আসামি একজন কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ঢাকা, লালমনিরহাট ও কুড়িগ্রাম আদালতে মাদক, চুরি ডাকাতিসহ মোট ৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।