পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরার শ্যামনগর অফিস ক্যাম্পাসের মধ্যকার প্রায় অর্ধ্ব শত গাছ কেটে সাবাড় করেছে দুই কর্মচারী। রেষ্ট হাউসের প্রয়োজনীয় জ্বালানী সরবরাহের নামে চারজন শ্রমিক দিয়ে গত এক সপ্তাহ ধরে তারা এসব গাছ কাটে। কর্তনকৃত গাছের মধ্যে আম এবং কুলের মত ফলজ উদ্ভীদ ছাড়াও কড়ইসহ বৃহদাকারের কৃষ্ণচুড়া ফুল গাছ রয়েছে। গাছ কাটায় জড়িত তুষার বর্মন ও হরেণ বৈদ্য পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগর অফিসে কার্য্য সহকারী এবং অফিস সহকারী হিসেবে কর্মরত। সরেজমিনে বৃহস্পতিবার পৌছে দেখা যায় চারজন শ্রমিক দু’ভাগে বিভক্ত হয়ে পাউবো ক্যাম্পাসের বিভিন্ন প্রান্ত থেকে ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটছে। অধিকাংশ ক্ষেত্রে মগডাল অক্ষত রেখে প্রায় চার দশক পুরানো সেসব গাছের বড় বড় শাখা-প্রশাখা কাটা হচ্ছে। আবার দীর্ঘদিন ধরে হেলে থাকা কৃষœচুড়াসহ কয়েকটি গাছ পুরোপুরিভাবে কেটে নিয়েছে সেসব শ্রমিক। কর্তনকৃত এসব গাছ তাৎক্ষনিকভাবে চেরাই করে জ্বালানীর উপযেগী করে তা ভ্যানযোগে বাইরে নেয়া হচ্ছে। গাছ কাঁটার কারণ হিসেবে কর্মরত শ্রমিক কাতখালী গ্রামের ময়না গাজী জানান দৈনিক পারিশ্রমিক হিসেবে হরেণ বৈদ্য তাদের কাজে লাগিয়েছে। লোক দিয়ে ডেকে এনে অফিসের বিভিন্ন পাশ থেকে মোট তিনশ মন জ্বালানী কেটে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে তাদের। গাছ কাঁটার নির্দেশ দেয়ার কথা স্বীকার করে হরেণ বৈদ্য জানান অফিসের কার্য্য সহকারী তুষারের নির্দেশে তিনি গাছ কাঁটার কাজ তদারকি করছেন। বিষয়টি ‘বড় স্যারেরা’ জানে বলেও তিনি দাবি করেন। পাউবো’র শ্যামনগর অফিসের কার্য্য সহকারী তুষার বর্মন জানান পাউবো’র রেষ্ট হাউসে ষ্ট্যাফদের খাওয়া দাওয়ার কাজে এসব কাঠ প্রয়োজনীয় জ্বালানী করা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গাছ কাঁটার কথা হচ্ছে বলেও দাবি তার। পাইবো’র উপ বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন জানান জ্বালানীর জন্য কারও কোন গাছ কাঁটার বিষয়ে তিনি অবগত নয়। খো্জঁ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।