সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন কালিগঞ্জের ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলন বলেন, আমি রাজনৈতিক পরিবার থেকে বেড়ে উঠেছি। আমার পিতা এমপি ছিলেন আমি নিজেও উপজেলা চেয়ারম্যান ছিলাম। আপনারা কেউ কি বলতে পারবেন আমি কখন প্রভাব বিস্তার করে নিজের আখের গুছিয়েছি। আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। আমি নির্বাচিত হলে অবশ্যই আপনাদের মূল্যয়ন করবো। আমি শ্যামনগর- কালিগঞ্জের মানুষের সাথে মিশে থাকতে চাই। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলি মুন্সি, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জের মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল প্রমুখ। সভায় মেম্বারদের মধ্যে বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউপির সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, কৃষ্ণনগর ইউপির সদস্য নুর হোসেন, বিষ্ণুপুর ইউপি সদস্য আফছার উদ্দিন, মথুরেশপুর ইউপির সদস্য দেবাশীষ ঘোষ, রতনপুর ইউপির সদস্য সুপেন্দ্র নাথ, কুশুলিয়া ইউপির সদস্য শহিদুর রহমান বাবু, দক্ষিণ শ্রীপুর ইউপির সদস্য রেজাউল ইসলাম ও মৌতলা ইউপির সংরক্ষিত সদস্য মাহফুজা খাতুন প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।