নীলফামারীর সৈয়দপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে সহযোগিতায় ছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এটির আয়োজন করে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা। এটি অনুষ্ঠিত হয় ১৭ ডিসেম্বর সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। স্মার্ট বাংলাদেশ-স্মার্ট ক্রীড়াঙ্গন -এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ফুটবল ম্যাচে অংশ নেয় সৈয়দপুর উপজেলা প্রশাসন বনাম নীলফামারী সদর উপজেলা প্রশাসন। ফুটবল ম্যাচে সৈয়দপুর উপজেলা প্রশাসন ফুটবল টিম ১-০ গোলে নীলফামারী সদর উপজেলা প্রশাসন ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুই ভাগে বিভক্ত হয়ে প্রশাসনের দুটি টিম এ ফুটবল ম্যাচে অংশ নিয়ে যে খেলা উপহার দিয়েছে তা বিমোহিত করেছে স্টেডিয়ামের খেলোয়ার প্রেমিদের।