জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৬৫০টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে বিভিন্ন আশ্রয়ন প্রকল্পসহ ও ইউনিয়নের নয়টি ওয়ার্ডে কম্বল বিতরণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় ইউপি সদস্য আব্দুর রহিম সরদার, সাবেক ইউপি সদস্য বিপ্লব বাবুল রায়, চাঁনমনি দেওয়ান উপস্থিত ছিলেন।