খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। শিক্ষক শফিকুল আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবিদের হত্যার প্রেক্ষাপট বর্ণনা করে বক্তব্যদেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ,মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,বীরমুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সূধী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।