আশাশুনি উপজেলার কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির নৈশ প্রহরীদের মাঝে পোষাক বিতরন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুল্যার মোড়ে পোষাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি থানার পক্ষ থেকে এলাকার আইন শৃংখলা রক্ষার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসাবে বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পাহারার ব্যবস্থা অন্যতম। কুল্যার মোড়ে নৈশ প্রহরীর দায়িত্বরতদের পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পোষাক বিতরন করেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী। এসময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস কে রাজা ও কর্মরত নৈশ্যপ্রহরী বৃন্দ।