আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে সভায় এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম আ ওহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দীন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, জাহিদ হাসান, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, শেখ হাফিজুর রহমান, প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বোরো আবাদ, সরিষা আবাদ ও পোকা মাকড় আক্রমন রোধ, বোরো বীজতলা ও পরিচর্চা, মাঠ পরিদর্শনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।