আশাশুনি উপজেলা পিএফজি ও ইয়ুথ গ্রুপ পুনঃ গঠন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি সাংবাদিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পিএফজি কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চুর সভাপতিত্বে সভায় তি হাঙ্গার প্রজেক্টের ডেপটি প্রোগ্রাম ডিরেক্টর নাজমুন নাহার নূর লুবনা, এরিয়া কো-অর্ডিনেটর রাজু জবেদ, ফিল্ড কো-অর্ডিনেটর আবু তাহের, উপজেলা পিএফজি উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, পিএফজি সদস্য আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, পরেশ অধিকারী, সাংবাদিক এম এম সাহেব আলী, ফয়জুল কবির, আলা উদ্দীন, ইয়ুথ গ্রুপ সভাপতি তানভীর রহমান রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।