মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন শিকদার জিয়াকে ভারপ্রাপ্ত আহবায়ক করে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদুর রহমান রিপন জানিয়েছেন, গত ১ নভেম্বর অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক গ্রেপ্তার হওয়ার পর ২০ নভেম্বর যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুলকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়। পরে ২৯ নভেম্বর তিনিও (বাবুল) গ্রেপ্তার হন। এরপর দলীয় কার্যক্রমের গতি ঠিক রাখতে সোমবার বিকেলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়াউদ্দিন শিকদার জিয়াকে আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।