বাবুগঞ্জের কৃতিসন্তান, কুমাড়িয়ারপীঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসাইন মাষ্টার এর ৪৩ তম জন্মদিন। ১৯৮০ সালে এই দিনে মনোয়ার হোসাইন মাষ্টার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা কিসমত গ্রামে জন্মগ্রহন করেন। মনোয়ার হোসাইন মাষ্টার শিক্ষকতার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, মুজিব আদর্শে বিশ্বাসী একজন মুজিব সৈনিক। মনোয়ার হোসাইন মাষ্টার বাবুগঞ্জর উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক। এছাড়াও তিনি একজন তুখোর সংগঠক। বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিমানবন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাবুগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সাধারণ সম্পাদক ও জেলা শাখার সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনে তিনি স্কুল শিক্ষিকা স্ত্রী ও ২ পুত্র সন্তানের জনক, তার বড় ছেলে সাইফ আব্দুল্লাহ সয়েল ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ও ছোট ছেলে সাফওয়ান আব্দুল্লাহ্ সাকি তৃতীয় শ্রেনিতে পড়াশুনা করছেন। বাবুগঞ্জ বার্তা পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধেয় মনোয়ার হোসেন মাষ্টারকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা।