মুলাদীতে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে ৫জনকে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহান আরা আফরোজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফ খান, ক্রীড়াবিদ দিদারুল আহসান খান, যুবলীগ নেতা আনোয়ার তালুকদার প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন জানান, উপজেলার মধ্যে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে অর্থনীতিতে আনোয়ার বেগম, শিক্ষা ও চাকুরি আমিনা খাতুন, সমাজ উন্নয়নে রেনু বেগম, নির্যাতিত স্বাবলম্বী নারী হিরুনা বেগম এবং সফল জননী নাসিমা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।