মুলাদীতে আর্ন্তজাতিক দূর্ণীতি বিরোধী মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহান আরা আফরোজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফ খান, ক্রীড়াবিদ দিদারুল আহসান খান, যুবলীগ নেতা আনোয়ার তালুকদার প্রমুখ।