“স্মার্ট বাংলাদেশ গড়তে, দুর্নীতি করবোনা, দুর্নীতি মানবোনা, দুর্নীতি সইবোনা” এমনই শপথ গ্রহণ করেছেন বরিশালের সরকারি কর্মকর্তারা। শনিবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপস্থিত সুধীজনকে এ শপথ বাক্য পাঠ করিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান।
উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ শ্লোগানকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল দশটায় দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র্যালি শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার শাহে আলম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক সুশান্ত রায়, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা বেগম। বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আব্দুল আহসান আজাদ প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সুধীজনকে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করিয়েছেন। একইদিন আগৈলঝাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।