জেলার ছয়টি আসনের বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকা ৪৫ জন প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত রয়েছেন আটজন। এসএসসি ও সমমান পাস করা প্রার্থী চারজন, এইচএসসি পাস করেছেন চারজন, বাকিদের মধ্যে অনার্স বা সমমান থেকে মাস্টার্স বা সমমান পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে ২৮ জনের। আর একজন প্রার্থী রয়েছেন পিএইচডি ডিগ্রিধারী।
রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দাখিলকৃত হলফনামার তথ্যানুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ স্বশিক্ষিত, জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকান্দার আলী এলএলবি করেছেন এবং এনপিপির মোঃ তুহিন দাখিল পাস করেছেন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এলএলবি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন অর্থনীতিতে এমএ এবং একই দলের অপর প্রার্থী জহুরুল ইসলাম এসএসসি, কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস বিএ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস বিএসসি এবং জাতীয় পার্টির অপর প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ এমএসসি, জাকের পার্টির স্বপন মৃধা এমএ, তৃণমূল বিএনপির শাহজাহান সিরাজ এইচএসসি, এনপিপির সাহেব আলী স্বশিক্ষিত, স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক স্নাতক ও মনিরুল ইসলাম এইচএসসি পাস করেছেন।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন স্নাতক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন অর্থনীতিতে এমএ এবং একই দলের অপর প্রার্থী অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান এলএলবি, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু স্নাতক, স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান বিএসসি, সাংস্কৃতিক মুক্তিজোটের আজমুল হাসান জিহাদ এলএলবি, তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন এইচএসসি, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এইচএসসি, স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক পিএইচডি করেছেন।
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বিএসসি অনার্স, জাতীয় পার্টির মিজানুর রহমান স্বশিক্ষিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু এসএসসি পাশ করেছেন।
বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম প্রাজুয়েশন, স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বশিক্ষিত, মোঃ সালাহউদ্দিন রিপন বিকম পাস, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস বিএসসি, জাকের পার্টির মোঃ আবুল হোসাইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এনপিপি’র আব্দুল হান্নান সিকদার স্বশিক্ষিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আসাদুজ্জামান স্নাতক, বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন এসএসসি পাশ করেছেন।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক মাস্টার ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস), জাতীয় পার্টির নাসরিন জাহান রতনা স্বশিক্ষিত, তৃণমূল বিএনপির টিএম জহিরুল হক তুহিন বিএ, এনপিপির মোশারফ হোসেন স্বশিক্ষিত, জাসদের মোহম্মদ মোহসীন ডিপ্লোমা ইন কমার্স, জাকের পার্টির হুমায়ুন কবির সিকদার স্বশিক্ষিত, বাংলাদেশ কংগ্রেসের মাইনুল ইসলাম এলএলবি, স্বতন্ত্র প্রার্থী খান আলতাফ হোসেন ভুলু এমএ এলএলবি, রাজিব আহম্মদ তালুকদার এমবিএ, শাহবাজ মিঞা অনার্স, কামরুল ইসলাম খান এমবিএ করেছেন।