বরিশালের বাবুগঞ্জে আদালতে মামলা করায় প্রবাসীর স্ত্রীকে মারধর ও রোপিত গাছপালার কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনাটি ঘটেছে ২৭ নভেন্বর সোমবার উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাঁদপাশা গ্রামের প্রবাসী মমিন হাওলাদারের বাড়িতে। এ ঘটনায় মঙ্গলবার প্রবাসীর স্ত্রী মোসাঃ সিমা বেগম বাদি হয়ে ৫জনকে বিবাদি করে বিমান বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন। বিবাদিরা হলেন,ভাসুর বরিশাল ক্যাডেট কলেজের কর্মচারী মোঃ বাবুল হাওলাদার,বাবুগঞ্জ ভূমি অফিসের নাজির মোসাঃ ঝুমুর বেগম,মোসাঃ মনোয়ারা বেগম, মোঃ বাদল হাওলাদার। থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,বিবাদীগন আমার আত্মীয় স্বজন। আমি ও বিবাদীগন একই বাড়ীতে বসবাস করি, বিবাদী গন খুবই খারাপ লোভী ভূমি দখলকারী, বিবাদীগন এলাকার কোন শালিস বিচার মানে না। আমার স্বামী প্রবাসে চাকুরি করায় বিবাদিরা আমার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয় আমি বিবাদীদের নামে আদালতে মামলা করি যা বর্তমানে চলমান আছে। আমার মামলায় আামার ফুফাতো ভাসুর পক্ষ করায় তাকে লাঞ্চিত করায় সে বিবাদীদের নামে কোটে মানহানি মামলা করেছে। বিবাদিরা আমাকে মামলা তুলে নিতে বলে আমি তাতে অস্বীকার করিলে বিবাদীগন আমার বাত ঘরে তালা বন্ধ করে দেয়।