জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩০৮ জন ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লাসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।