কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধি জীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইনলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন, বিশেষ অতিথি উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ গোলাম রব্বানী র্সদার, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা খাতুন চৌধুরী, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাফর হোসেন, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রাজ্জাক মিলন, রমনা ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আকা, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। রংপুর বেতারের উপজেলা প্রতিনিধি মোঃ নাজমুল হুদা পারভেজ, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, সাপ্তাহিক যুগের খবরের প্রকাশক ও সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সাওরাক হোনের প্রমুখ।