আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে আহলে হাদীছ আনবদোলন বাংলাদেশ নওয়াপাড়া শাখা কমিটি পুনঃ গঠন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদে অনু্ষ্িঠত সভায় এ কমিটি গঠন করা হয়। নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদ (নতুন) কমিটির সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, আহলে হাদীছ আন্দোলন আশাশুনি উপজেলা সভাপতি আলহাজ¦ অধ্যাপক মাওঃ হাবিবুল্লাহ বাহার। সভায় সরবসম্মতি ক্রমে আলহাজ¦ হাবিবুর রহমানকে সভাপতি, মেজবাহ উদ্দীন সরদারকে সহ-সভাপতি, আলহাজ¦ আঃ কুদ্দুছ গাজীকে সেক্রেটারী, সিরাজুল ইসলাম সরদারকে অর্থ সম্পাদক, আঃ ছালাম সরদারকে সাংগঠনিক সম্পাদক, নাজিম উদ্দিন সরদারকে প্রচার সম্পাদক, মিজানুর রহমান গাজীকে সাহিত্য ও পাঠাগার সম্পাদক, ছবেদ আলী গাজীকে যুব সম্পাদক, জাকির হোসেনকে দপ্তর সম্পাদক ও রফি উদ্দীন গাজীকে সমাজ কল্যাণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।