বরিশালের আগৈলঝাড়ায় নাশকতা ও বিস্ফোরকদ্রব্য বিষেশ আইনের মামলার আসামি বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. লুৎফর রহমান ভাট্টি (৫০) কে নিজ নিজ এলাকা থেকে ২২ নভেম্বর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. লুৎফর রহমান ভাট্টিকে ২২ নভেম্বর রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। সে উপজেলার চাঁত্রিশিরা গ্রামের মৃত. আলী ভাট্টির ছেলে। তাকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে হাজির করা হলে আদলতের আদেশে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য, গত ২ রা নভেম্বর বিএনপির ডাকা হরতাল ও অবোরোধের প্রতিবাদে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট পশ্চিমপাড় বন্দরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সমাবেশ শেষে নেতা কর্মীরা উপজেলা সদরে ফেরার পথে পয়সারহাট ব্রীজের পূর্বপাড়ে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ¦ালিয়ে জনগনের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ওইদিন রাতেই বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো.সহিদুল ইসলাম পাইক বাদী হয়ে বিএনপির ২৪জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০জনকে আসামি করে থানায় মামলা করে, যার নং-৪।