সাতক্ষীরা কলারোয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা আরো তিনজন আহত হয়েছে। সাতক্ষীরা কলারোয়া উপজেলার খাদ্য গুদাম মোড়ে বুধবার (২২নভেম্বর) সকাল ৮ টার দিকে ইট ভাঙ্গা গাড়ির নিচে চাপা পড়ে চালক শাবুর আলী (৪০) ঘটনাস্থলে নিহত হয়। নিহত সাবুর আলী যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী এলাকার বাসিন্দা।
এ সময় ওবায়দুর রহমান (২৮) নামে একজন লেবারসহ ৩জন আহত হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, কলারোয়া গোডাউন মোড় টার্নিং নিতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায় এবং গাড়ি চালক তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।