যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় যুলীগের র্যালী ও আলোচনা সভা হয়েছে। শনিবার উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষকলীগে প্রতিষ্ঠাতা শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পু®পার্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে উপজেলা চত্তর ঘুরে পাবলিক একাডেমি মাঠে শেষ হয়। ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাতি জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সাধারণ সম্পদক শহীদ তালুকদার, সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগ সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন।