খুলনার পাইকগাছায় কপিলমুনি প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার প্রেসক্লাবের হল রুমে আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। তিনি প্রেসক্লাবে মানোন্নয়নে বিশেষ আলোচনা ও বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আমিনুল ইসলাম বজলু, সদস্য এস এম আবদুর রহমান, এইচএম শফিউল ইসলাম, একে আজাদ, সিনিয়র সাংবাদিক জিএম হেদায়েত আলী টুকু, শেখ মোহাম্মদ আবদুস সালাম, মুন্সি রেজাউল করিম মহব্বত, জিএম আসলাম হোসেন, জিএম মোস্তাক আহমেদ, মিলন কুমার দাশ, এসএম লোকমান হেকিম, জিএম হাসান ইমাম, দাতা ও আজীবন সদস্য যথাক্রমে সাধন কুমার ভদ্র, সরদার ফরিদ আহমেদ, এসএম আজিজুর রহমান ও রাম প্রসাদ পাল। সকাল ১০ টায় মাসিক এ সাধারণ সভায় আগামী নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনের সম্ভাব্য তারিখ ও নির্বাচন কমিশনের বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সভার মাঝে এক ঝটিকা সফরে কপিলমুনি প্রেসক্লাবে আসেন সংসদ সদস্য। এ সময় তিনি উপস্থিত সদস্যদের সাথে মতবিনিময় করেন।