খুলনার পাইকগাছায় রাড়-লী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে বুধবার দুপুর ১২টায় স্থানীয় সর্বস্তরের জনতা নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এ গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ, ডরপ ইভলভ প্রকল্পের প্রকল্প সমন্নয়কারী প্রতিভা বিকাশ সরকার ও সুশীল সমাজের সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। গণশুনানীতে অংশগ্রহণ করেন ইউনিয়নের বিভিন্নস্তরের মানুষ। বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ ইভলভ প্রকল্প এর সহযোগীতায় রাড়-লী ইউনিয়ন পরিষদ গণশুনানীর আয়োজন করেন। সভায় ইউনিয়নে ৯টি ওয়ার্ডের মানুষের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি সচিব সঞ্জীব কুমার ঘোষ। ইউপি সদস্যগণ সুশীল সমাজের পক্ষে বিভিন্ন ওয়ার্ডের চাহিদা পিটিশান জমা দেন।