আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ১ নং বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিসার স্কুল পরিদর্শন করেন। উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আঃ রকিব ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্কুলের সার্বিক খোজখবর নেন, ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমারসহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মকর্তাদ্বয় শিক্ষকদের উদ্দেশ্যে দিনির্দেশনামুলক উপদেশ প্রদান করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (১২০৬৮) এর পক্ষে সাতক্ষীরা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এস এম শরিফুজ্জামান শরীফের নেতৃত্বে কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।