কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিদগ্ধ হয়ে ৭টি গরু ও ১৩টি ছাগল গুরত্বর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ গরু-ছাগলকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ক্ষতিগ্রস্থ পরিবার জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত পল্লী খিতাবখাঁ গ্রামের মৃত সাদেক আলীর ছেলে ফজলু হকের গোয়াল ঘরে গত রোববার রাত সাড়ে ৩টায় কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষনিকের মধ্যে আগুনের লেলিহান শিকায় পুরো ঘর প্রজ¦লিত হয়ে উঠে। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় রাজারহাট ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ বাহিনী আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
বাড়ির মালিক ফজলু হক বলেন, হঠাৎ করে রোববার শেষ রাতে গোয়াল ঘরে আগুন লেগে আমার গরু ও ছাগল দগ্ধ হয়েছে। বিষয়টি ওই ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশীদ ঘটনার নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভানো হয় এবং আগুন কয়েকটি গরু ও ছাগল দগ্ধ হয়েছে।