আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মাদারবাড়ীয়া গ্রামের মা বোনদের অংশগ্রহণে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি শেখ জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বাস্তবায়িত গৃহীত উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে একসাথে কাজ করতে হবে। এবং নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে তিনি সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামালীগ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।