জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খলিফাকে কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের ভাই মিজান খলিফা অভিযোগ করে বলেন, রোববার সকালে মাহিলাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন জাকির। পথিমধ্যে স্থানীয় যুবলীগের কতিপয় নেতাকর্মীরা জাকির হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।